PriyoKhobor-PNG
সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পোরশায় অসুস্থ তরুণের চিকিৎসায় ১০ হাজার টাকা সহায়তা দিল নিতপুর সংগ্রাম পরিষদ।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৩০, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
| 22
Link Copied!

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সরকার বাবু:
নওগাঁর পোরশায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘নিতপুর সংগ্রাম পরিষদ’। সংগঠনের উদ্যোগে নিতপুর দেওয়ান পাড়ার বাসিন্দা মোঃ কেরামুদ্দীনের গুরুতর অসুস্থ ছেলের চিকিৎসার জন্য নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসুস্থ ওই তরুণের পরিবারের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন।​

এ সময় মোবাইলে যুক্ত ছিলেন নিতপুর সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ খালিদ ইকবাল মিলন এবং সাধারণ সম্পাদক মোঃ সুমন আনসারী। এছাড়া সংগঠনের সদস্য বারিক, খোরশেদ আলম বাবুসহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।​সংগঠনের নেতৃবৃন্দ জানান, অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই নিতপুর সংগ্রাম পরিষদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো মানবিক ও সামাজিক প্রয়োজনে তাঁদের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক, প্রশংসায় অভিভাবকরা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST