PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দুর্গাপুরে পুলিশের অভিযানে ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুন ২৩, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
| 44
Link Copied!

‎
‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় রাজশাহীর দুর্গাপুর থানায় ৭৪ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
‎
‎এছাড়া এজাহার নামীয় একজন ও দুই অজ্ঞাতনামাসহ ৩ আসামীকে গ্রেফতার দেখিয়ে আজ (২৩ জুন) মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন- উপজেলার বাজুখলসী গ্রামের ছাত্রলীগ নেতা ও এজাহার নামীয় ৮ নম্বর আসামী শিমুল আহমেদ (৩১), কয়ামাজমপুর গ্রামের ছাত্রলীগ নেতা আতিকুর রহমান খোকন (৩০) ও কিসমতগণকৈড় ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মাসুদ রানা (৩২)।
‎
‎দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৩ আসামীকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
‎
‎

আরও পড়ুনঃ  ঝিকরগাছা ২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST