PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন 

দৈনিক গণআওয়াজ
জুন ২১, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
| 91
Link Copied!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:

 

পাইকগাছার লতার ৭৮ নং বিজিজিএইচএইচ কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক (পুরুষ) সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। ২১ জুন রোববার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুইজন পুরুষ অভিভাবক সদস্য পদের নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে মোট ১৭০ জন ভোটারের মধ্যে ১৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ার প্রতীকে ১০৮ ভোট পেয়ে দীনেশ গাইন ও দোয়াতকলম প্রতীকে ৯২ ভোট পেয়ে পবিত্র সরকার নির্বাচিত হন। পরাজিত দুজনের মধ্যে উত্তম রায় ফুটবল প্রতীকে ৪২ এবং শেখর গোলদার বই প্রতীকে ৪০ ভোট পান। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, রিটার্নিং কর্মকর্তা ছিলেন সহকারী শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা, প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন সহকারী শিক্ষা অফিসার শচীন্দ্র নাথ বিশ্বাস, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলাম, ডিএম শফিকুল ইসলাম ও কোহিনূর ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা আক্তার। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজিরা আক্তার, লক্ষ্মণ চন্দ্র মন্ডল, খলিলুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক কালিদাস রায়, অজয় রায়, পুলিশের এএসআই সোহরাব হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি লক্ষীরাণী গোলদার, বিএনপি নেতা ইব্রাহিম গাজী, ইউপি সদস্য পুলকেশ রায় ও সাংবাদিক কৃষ্ণ রায়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো সেই বিএনপি নেতা বহিষ্কার ‎
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST