PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো সেই বিএনপি নেতা বহিষ্কার ‎

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৪, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
| 8
Link Copied!

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর দূর্গাপুরের দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে প্রথমে শিক্ষিকাকে জুতাপেটা করা এবং পরে হামলা চালিয়ে ভাঙচুর ও শিক্ষকদের পেটানোর অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎অভিযোগ রয়েছে, দূর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নেতাকর্মীদের নিয়ে গিয়ে শিক্ষকদের মারপিট ও ভাঙচুর চালান জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলী। এ সময় তিনি এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ ও মারপিট করেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

‎ওই ঘটনার প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি পরীক্ষা চলাকালে হামলা, ভাঙচুর ও শিক্ষক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ, নারী শিক্ষকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ‘চাঁদা না পেয়ে’ এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ কলেজ কর্তপক্ষের।

‎কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে, যখন ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল।

‎প্রত্যক্ষদর্শী, শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। বিশেষ করে আগের অধ্যক্ষের সময়ে কলেজের আয়-ব্যায়ের হিসাব চান তারা। এ নিয়ে তাদের মধ্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করেন।

আরও পড়ুনঃ  পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন

‎এর জের ধরে ক্যাম্পাসে ওই নারী শিক্ষক বিএনপি নেতা আকবর আলীর উপর হামলা করে। এর কিছুক্ষণ পর বিএনপির নেতাকর্মীরা গিয়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালান। এ সময় অফিস কক্ষে ব্যাপক ভাঙচুরও করা হয়।

‎হামলায় আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। তাদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

‎

‎

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST