
আকাশ দাশ সৈকত:
আন্তর্জাতিক ফুটবল কিংবা ক্লাব ফুটবলে এমন কিছু দলের জার্সি রয়েছে যার পিছনে লেখা ১৮৯৩। তবে জার্সির পিছনে লেখা এমন অদ্ভুদ সালের বিষয়ে জানতে কৌতুহলের শেষ নেই ফুটবল পাড়ায় । কিন্তু চলুন আজ জেনে আসি অদ্ভুদ এই রহস্যের অজানা কথা।
ফুটবল বা খেলার জার্সিতে সাধারণত ১৮৯৩ লেখা থাকার মানে হলোসেটি কোনো নির্দিষ্ট ক্লাব বা দলের প্রতিষ্ঠা বছর। বিশ্বের বেশ কিছু বিখ্যাত ফুটবল ক্লাব ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এদের মধ্যে অন্যতম হলো পর্তুগালের অন্যতম
এফসি পর্তো । অন্যতম সেরা এই ফুটবল ক্লাবটি ১৮৯৩ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। তাই অনেক সময় খেয়াল করলে দেখা যায় তাদের অনেক জার্সিতে বা মার্চেন্ডাইজে এই সালটি গর্বের সাথে ফুটিয়ে তোলা হয়।
এছাড়া জার্মানির ভিএফবি স্টুটগার্ট বিখ্যাত ক্লাবটিও ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাছাড়া ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়া আরেক বিখ্যাত ক্লাব হলো ইতালির জেনোয়া। অন্যতম প্রাচীন এই ফুটবল ক্লাবটির জন্ম ১৮৯৩ সালে।
তবে ক্লাব ফুটবল ছাড়িয়ে বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আর্জেন্টিনার জার্সির পিছনে লেখা ১৮৯৩ সালে। তবে প্রশ্ন এক উত্তর ও এক। কারণ আর্জেন্টিনা ফুটবল দল ও প্রতিষ্ঠিত হয় ১৮৯৩ সালে। যার পেছনে চমৎকার একটি ইতিহাস রয়েছে। ১৮৯৩ সালের ২১ ফেব্রুয়ারি স্কটিশ শিক্ষক এবং বিজ্ঞানী আলেজান্দ্রো ওয়াটসন হাটন আর্জেন্টিনার বুয়েনস আইরেসে এই ফুটবল অ্যাসোসিয়েশনটি প্রতিষ্ঠা করেন। এটি দক্ষিণ আমেরিকার (কনমেবল) সবচেয়ে পুরনো এবং বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল অ্যাসোসিয়েশন।


