PriyoKhobor-PNG
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দ্যা হান্ড্রেডের পুরো মৌসুম খেলবেন মোস্তাফিজ!

দৈনিক গণআওয়াজ
জুলাই ৫, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
| 47
Link Copied!

 

আকাশ দাশ সৈকত
ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্যা হান্ড্রেড’-এর পুরো মৌসুম খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ‘দ্যা হান্ড্রেড’-এ দল পেয়ে ইতিহাস গড়েছেন মোস্তাফিজ। খেলোয়াড় ড্রাফটে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। এবার টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার জন্য বিসিবির সবুজ সংকেতও পেয়ে গেলেন তিনি। এই টুর্নামেন্টে খেলার জন্য তারকা এই পেসারকে এক মাসের ছুটি দেওয়া হয়েছে বলে আজ এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

বিসিবির একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেন,”আমরা দ্য হান্ড্রেড টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য মোস্তাফিজকে এক মাসের এনওসি দিয়েছি।”

এদিকে মোস্তাফিজের পাশাপাশি গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলার জন্য তরুণ ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকেও এনওসি দেওয়া হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই এই টুর্নামেন্টে যোগ দেবেন এই বাঁহাতি ব্যাটার।

উল্লেখ্য, আগামী ২১ জুলাই থেকে শুরু হয়ে ১৬ আগস্ট পর্যন্ত চলবে ‘দ্যা হান্ড্রেড’-এর ষষ্ঠ সংস্করণ।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST