PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গাজীপুরে গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ নারী-পুরুষ আটক

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
জুন ১৮, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
| 52
Link Copied!

গাজীপুরের কাশিমপুরের ড্রিমল্যান্ড গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ১১ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মহানগরীর কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডের জিরানি বাজার এলাকায় বেঙ্গল ফ্যাক্টরির উত্তর পাশে অবস্থিত ড্রিমল্যান্ড গেস্ট হাউজে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গেস্ট হাউজে যৌনকর্মীদের মাধ্যমে অসামাজিক ও অবৈধ কার্যকলাপের অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়ে ১১ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) আবু নাসের মোহাম্মদ আলামিন বলেন, ‘অবৈধ কার্যকলাপের অভিযোগে ১১ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুনঃ  বেলাব থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৩জন কে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST