PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গোবিন্দগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
জুন ১৭, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
| 106
Link Copied!

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ভেলামারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন – উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুর এলাকার হাতের আলীর ছেলে আমিরুল ইসলাম (৪৫), মৃত সেকেন্দার আলীর ছেলে মাহবুবুর রহমান (৩৭), কাটাবাড়ি ইউনিয়নের ভেলামারি এলাকার কামাল উদ্দিনের ছেলে মামুন (৩৮) এবং মৃত চান মিয়ার ছেলে মিলন (৩৯)।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকারের নেতৃত্বে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ভেলামারি এলাকায় পরিচালিত অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST