PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শেরপুরে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুন ১৭, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
| 89
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার শেরপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ দেশ শাহীদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন ২০২৬) রাত ১২টা ২০ মিনিটের দিকে পৌর শহরের পুরান বাঁশপট্টি এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দেশ শাহীদ উপজেলার চক মদনপুর গ্রামের কে এম শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড থেকে বৈকাল বাজারগামী সড়কে অভিযান পরিচালনা করে শেরপুর থানা পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে দেশ শাহীদকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার হেফাজত থেকে ২২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

শেরপুর থানা পুলিশের কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদকদ্রব্য হিসেবে অপব্যবহৃত হওয়ায় এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে শেরপুর থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  বগুড়া কাহালুতে  প্রবাসীর স্ত্রীকে নিয়ে গ্রাম পুলিশ উধাও
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST