PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ ​

দৈনিক গণআওয়াজ
জুন ১৭, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
| 37
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

 

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে নেশাজাতীয় সিরাপ, ইয়াবা, ট্রাক এবং মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৭০ লক্ষ ৩৫ হাজার টাকা।

 

১৬ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে বিজিবির সোনামসজিদ বিওপির একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইনের পার্শ্ববর্তী পাকা রাস্তায় একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশি চালিয়ে ২,০৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ (Eskuf) সিরাপ জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক মো. রিয়াদ হোসেনকে (২০) আটক করা হয়। জব্দকৃত ট্রাক, মাদক ও মোবাইল ফোনসহ এই অভিযানের মোট মূল্য ৬৮ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে বিজিবির চৌকা বিওপির অপর একটি টহলদল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো. নাঈম ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এই অভিযানের মোট জব্দকৃত মালামালের মূল্য ২ লক্ষ ৫০০ টাকা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরপূর্বক শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি।

​তিনি বলেন, “সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক কারবারের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের স্বার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  মহেশপুরে বিজিবির মাদক ও আম জব্দ, অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক ২
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST