PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া কাহালুতে পুলিশের অভিযানে মা-ছেলেসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুন ১৬, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
| 60
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মা-ছেলেসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কাহালু থানা সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ গত সোমবার (১৫ জুন ২০২৬) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উপজেলার পাবহারা গ্রাম থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪৮), তার স্ত্রী সাবিনা বিবি (৪৫) এবং ছেলে সুমন (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তারা ওই গ্রামের হোসেন আলীর পরিবারের সদস্য। এ সময় তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা, ৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া একই রাতে উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর পগুইলপাড়া এলাকা থেকে দিলবর রহমানের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও পলাতক আসামি হারুনুর রশিদ (৪৮) এবং বীরপাল্লা গ্রামের আব্দুল জলিলের ছেলে শাকিল আহম্মেদ (৩৭)-কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ বগুড়া সদর থানায় ২০২৫ সালে দায়ের করা একটি বিস্ফোরক মামলার পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাহালু থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST