PriyoKhobor-PNG
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জীবননগরে ৪৮ বোতল এসকাফ সিরাপসহ যুবক আটক

দৈনিক গণআওয়াজ
জুন ১৬, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
| 80
Link Copied!

চুয়াডাঙ্গার জীবননগর প্রতিনিধি:

 

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ সিরাপসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ই জুন) সন্ধ্যায় জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তাছিম হোসেন ওরফে আকাশ (৩০) জীবননগর উপজেলার হরিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় নিউ মডার্ন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে থেকে এক যুবককে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৪৮ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ সিরাপ।

 

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় পাথরবাহী ট্রাকে বিপুল পরিমাণ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, আটক ৩
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST