PriyoKhobor-PNG
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শেরপুরে শয়তানের নিঃশ্বাসে ‘হিপনোটাইজ’, নারীর ২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

দৈনিক গণআওয়াজ
জুন ১৬, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
| 64
Link Copied!

  এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলায় কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে হিপনোটাইজ করে এক নারীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের বাসিন্দা হোসেন আলীর স্ত্রী তাপসি খাতুন (২৫) স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় যান। সেখানে এক অপরিচিত ব্যক্তি তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সহযোগিতা চান।

ওই ব্যক্তি নিজেকে একটি বেকারির সাবেক কর্মচারী পরিচয় দিয়ে তাপসিকে জানান, কয়েক মাসের বেতন না দিয়ে মালিক তাকে কিছু দামি ওষুধসদৃশ উপকরণ দিয়ে চাকরি থেকে বের করে দিয়েছেন। মায়ের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন হওয়ায় তিনি এসব উপকরণ বিক্রি করতে চান এবং নিরাপত্তার কারণে তাপসিকে পাশে থাকার অনুরোধ করেন।

একপর্যায়ে পাশের একটি বেকারির দোকানের দিকে ইঙ্গিত করলে সেখানে থাকা আরও দুই ব্যক্তি এসে দাবি করেন, ওই ‘মেডিসিনের’ মূল্য অনেক বেশি এবং তারা সেগুলো কিনতে আগ্রহী। এভাবে কথাবার্তার একপর্যায়ে প্রতারক চক্রটি তাপসিকে কৌশলে বিভ্রান্ত বা সম্মোহিত করে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর দাবি, এরপর তার কাছে থাকা মোবাইল ফোন, নগদ ২২ হাজার টাকা, একটি সোনার চেইন, এক জোড়া কানের দুল এবং দুটি আংটিসহ প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নেয় তারা। বিনিময়ে তার হাতে একটি পোটলা ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।

কিছুক্ষণ পর তাপসি স্বাভাবিক অবস্থায় ফিরে এসে একটি বেকারির দোকানে উদভ্রান্তের মতো ঘোরাফেরা করতে থাকেন। দোকানদাররা তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি পুরো ঘটনা খুলে বলেন। পরে হাতে থাকা পোটলা খুলে দেখা যায়, এর ভেতরে ছিল বিস্কুটের প্যাকেট। তখনই তিনি প্রতারণার শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

পরে শেরপুর থানায় গিয়ে অজ্ঞাতনামা তিন ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে শেরপুর থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর জয়নুল আবেদিন বলেন, “প্রতারণার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুতই প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

স্থানীয়দের ধারণা, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে তারা মূল্যবান মালামাল হাতিয়ে নিচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  আখাউড়ায় বিশেষ অভিযানে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST