PriyoKhobor-PNG
রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ
| 16
Link Copied!
মোঃরফিকুল ইসলাম সোহাগ,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে নিজেও কীটনাশক পান করেছেন পাষন্ড পিতা সরাফত আলী । এতে তিন অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুমূর্ষ অবস্থায় শিশুদের বাবাকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিসৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আজ শনিবার ভোররাতে উপজেলার বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনাটি ঘটে। এ হৃদয় বিদাড়ক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত তিন শিশু হলেন, সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার, ছেলে শামিম মিয়া ও তামিম মিয়া।পুলিশ জানায়, শুক্রবার রাতে সরফত আলী তার তিন সন্তানকে নিয়ে ঘুমাতে যান।আজ শনিবার ভোররাতে তিন সন্তানসহ পাষন্ড পিতা নিজে কীটনাশক পান করার পর ময়মনসিংহে থাকা তার ফুফুকে মোবাইল ফোনে বিষয়টি জানান সরফত আলী। বিষয়টি জানতে পেরে তার ফুফু বাড়িতে থাকা পরিবারের লোকজনকে খবর দেন।খবর পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে চারজনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষনা করেন এবং তাদের পিতার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরাফত আলীর স্ত্রী প্রবাসে যাওয়া এবং তাদের বিভিন্ন বিষয়াদি নিয়ে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ঘটনার সঠিক রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এছাড়া তিন শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ  সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কসবায় সীমান্তে অভিযানে ভারতীয় অবৈধ ১১৫ কেজি গাঁজা জব্দ।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST