PriyoKhobor-PNG
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আধুনিক কৃষির বার্তা নিয়ে তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬

দৈনিক গণআওয়াজ
জুন ১৬, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
| 45
Link Copied!

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

 

কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের মাঝে নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬।

 

মঙ্গলবার (১৬ জুন-২০২৬ইং) সকাল ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। কৃষি প্রযুক্তির আধুনিক ব্যবহার, কৃষকদের নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে অবহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

 

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কিশোরগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তানজিলা আখতার, উপজেলা নির্বাহী অফিসার, তাড়াইল, কিশোরগঞ্জ।

 

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষিযন্ত্র, ফল ও সবজি চাষের আধুনিক পদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তাদের সফলতা এবং সরকারের বিভিন্ন কৃষি উন্নয়ন কর্মসূচি তুলে ধরা হবে। পাশাপাশি কৃষকদের জন্য থাকবে প্রযুক্তিগত পরামর্শ, প্রশিক্ষণ এবং কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ।

 

আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী এবং সাধারণ দর্শনার্থীরা অংশগ্রহণ করবেন। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করাই এ মেলার মূল লক্ষ্য।

কৃষি বিভাগ সংশ্লিষ্টরা জানান, বর্তমান সময়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান এবং মাঠপর্যায়ে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুনঃ  বগুড়ার শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’-এর উদ্যোগে ৩৫০ চারা রোপণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST