PriyoKhobor-PNG
বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সিরাজগঞ্জে তুলা আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ 

দৈনিক গণআওয়াজ
জুলাই ২১, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
| 18
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

সিরাজগঞ্জে ২০২৬-২৭ তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই ) বিকাল ৪ ঘটিকায়  সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ড, বগুড়া জোন ও কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এবং খামারবাড়ি সিরাজগঞ্জের  আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণের উদ্বোধন করেন জনাব মোঃ আমিনুল ইসলাম, জেলা প্রশাসক সিরাজগঞ্জ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ, কে, মনজুরে মাওলা, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃমামুন খান , বগুড়া জোনের  প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল। তিনি জানান, সিরাজগঞ্জে  তুলা চাষি ৪৩০ জন। এবং ৪৩০ জনকে প্রনোদনার উপকরণ বিতরণ করা হচ্ছে।  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, তুলা একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। সরকারের প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের তুলা চাষে আরও উৎসাহিত করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শ অনুসরণ করলে তুলা চাষে ভালো ফলন ও লাভজনক উৎপাদন সম্ভব। উপকারভোগী কৃষকেরা বলেন, সরকারের দেওয়া বিনামূল্যের বীজ ও অন্যান্য উপকরণ পেয়ে তারা খুবই উপকৃত হচ্ছে। এতে তুলা চাষের খরচ কমবে এবং আরও বেশি জমিতে আবাদ করতে উৎসাহ পাবেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা  মোস্তফা কামাল।  অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তুলার বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড, সাংবাদিকের বুম-ক্যামেরা ধাক্কিয়ে অফিস ত্যাগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST