PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
জুন ১৫, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
| 31
Link Copied!

এবার প্রতারণার মামলায়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৫ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন কনটেন্ ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে ওয়ারী থানার প্রতারণার অভিযোগে করা এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান। এতে বলা হয়, প্রতারণার এই মামলার তদন্তে সন্ধিগ্ধ আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে তৌহিদ উদ্দিন আফ্রিদির সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। এজন্য মামলার তদন্তের স্বার্থে আসামিকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।

এদিন আদালতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম। অন্যদিকে গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন। পরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, চাকরির প্রলোভন দেখিয়ে ২০২৫ সালের ১৩ জানুয়ারি একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরবর্তীতে তারা বাদীতে বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগে উদ্বুদ্ধ করে। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা নেয়া হয়। এরপর মুনাফাসহ অর্থ ফেরত দেয়ার আশ্বাসে বাদীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে রাজধানীর ওয়ারী থানায় এ মামলা করেন ভুক্তভোগী।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  পোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটক। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST