PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁর পুলিশের মাদকবিরোধী অভিযানে গাছ সহ ৪.৫ কেজি গাঁজা এবং দুই জন মাদক ব্যবসায়ী আটক।   

দৈনিক গণআওয়াজ
জুন ১৩, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
| 76
Link Copied!

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁ জেলার চৌকস পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নির্দেশনায় অদ্য ইং ১২/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকা হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত পোরশা থানাধীন ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুরে পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়। একটি অভিযানে ০১(এক) কেজি শুকনো গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোছাঃ পারুল বেগম(৪১), স্বামী- মোঃ নজরুল ইসলাম, সাং- দক্ষিণ লক্ষীপুর, থানা- পোরশা, জেলা- নওগাঁ কে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

একই তারিখে রাতে দুই ঘন্টা ব্যাপী অপর একটি অভিযানে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া থেকে ধৃত আসামী অনিল(৫০), পিতা- সমরা, সাং- দক্ষিণ লক্ষীপুর( দীঘিপাড়া),থানা- পোরশা, জেলা- নওগাঁ এর বসতবাড়ির সামনে থেকে ০৪(টি) পূর্ণাঙ্গ গাঁজা গাছ যার একটির উচ্চতা ০৭ ফুট, অপর একটির উচ্চতা ০৬ ফুট পর্যন্ত, অপর দুইটির উচ্চতা যথাক্রমে ০৪ ফুট ০৪ ইঞ্চি ও ০২ ফুট ০৮ ইঞ্চি, যাদের সর্বমোট ওজন – ৪.৫০(চার দশমিক পাঁচ শূণ্য) কেজি উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পোরশা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান আছে।

আরও পড়ুনঃ  মাদক ব্যবসার ভাগ না দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত স্বেচ্ছাসেবকদল নেতা মিন্টু পলাতক।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST