PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়ার গাজিরহাটে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সাইফুল আলম সানি’র নির্বাচনী ইশতেহার ঘোষণা

দৈনিক গণআওয়াজ
জুন ১৩, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ
| 69
Link Copied!

দিঘলিয়া প্রতিনিধিঃ

তরুণদের স্বপ্ন, সাধারণ মানুষের প্রত্যাশা ও উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন রাজপথের লড়াকু সৈনিক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়ন জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ প্রজন্মের আইকন ও রাজপথের পরীক্ষিত লড়াকু সৈনিক শেখ সাইফুল আলম সানি।
উন্নয়ন, সুশাসন, জনকল্যাণ এবং জনগণের প্রত্যাশাকে সামনে রেখে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহার ঘোষণার সময় শেখ সাইফুল আলম সানি বলেন, “গাজিরহাট ইউনিয়ন শুধু আমার রাজনৈতিক পরিচয়ের স্থান নয়, এটি আমার শেকড়, আমার আবেগ এবং আমার দায়িত্ববোধের জায়গা।
আমি এমন একটি ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মানুষ সমান মর্যাদা পাবে, উন্নয়নের সুফল ভোগ করবে এবং ইউনিয়ন পরিষদ হবে জনগণের প্রকৃত সেবাকেন্দ্র।”
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেক ক্ষেত্রেই নাগরিক সেবা প্রাপ্তি, অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।
এসব চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সুপরিকল্পিত ও বাস্তবমুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তিনি।
ইশতেহারের প্রধান অঙ্গীকারসমূহ:
▶ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ গাজিরহাট গড়ে তোলা।
▶ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।
▶ কৃষক, জেলে, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ।
▶ ইউনিয়নের সকল ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করে রাস্তা, ড্রেন, সেতু-কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন।
▶ শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
▶ নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ।
▶ সরকারি ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের অধিকার প্রতিষ্ঠা।
▶ ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা।
▶ চেয়ারম্যান হিসেবে জনগণের জন্য সর্বদা উন্মুক্ত থেকে সরাসরি সমস্যা শোনা ও দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ।
ইশতেহার ঘোষণার সময় তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না, আমি কাজের রাজনীতি করতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হলে গাজিরহাট ইউনিয়নকে উন্নয়ন, মানবিকতা ও সুশাসনের একটি মডেল ইউনিয়নে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করব।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে, তরুণ নেতৃত্ব, জনসম্পৃক্ততা এবং উন্নয়নমুখী চিন্তাধারার কারণে শেখ সাইফুল আলম সানির ইশতেহার ইতোমধ্যে ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে যুবসমাজ ও সাধারণ ভোটারদের কাছে তাঁর উন্নয়ন পরিকল্পনা ইতিবাচকভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে।এদিকে ইশতেহার ঘোষণার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের দাবি, একজন তরুণ, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে শেখ সাইফুল আলম সানি গাজিরহাট ইউনিয়নের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।গাজিরহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সাইফুল আলম সানি।

আরও পড়ুনঃ  মুন্সিগঞ্জ রামপালে ৭নং ওয়ার্ড আগামী নির্বাচনে পদপ্রার্থী আব্দুল করিমের বার্তা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST