PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক একাধিক

দৈনিক গণআওয়াজ
জুন ১২, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
| 84
Link Copied!

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও রামু এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার এবং একাধিক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১১ জুন ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে বটতলী গ্রামের মিজানের ঘের এলাকায় ৯ বস্তা সারসহ একজনকে আটক করা হয়। একই দিনে পালংখালী উচ্চ বিদ্যালয়ের নিকট পরিচালিত অপর অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও সারের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৯০০ টাকা।

এর আগে ১০ জুন দুপুরে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি তল্লাশি করে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় সিএনজি চালক মো. আনচারুল করিম (৩৫) ও যাত্রী জান্নাত আরা (২০)কে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

অন্যদিকে টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। আটকরা হলেন খায়াংখালীর সাজিদ এবং দলিয়াপাড়ার এনাম। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানা গেছে।

সব মিলিয়ে এসব অভিযানে মোট ৫ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলো জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST