PriyoKhobor-PNG
সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

দৈনিক গণআওয়াজ
জুন ১২, ২০২৬ ৭:২০ পূর্বাহ্ণ
| 28
Link Copied!

 

খুলনা প্রতিনিধির।।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৩৫ মিনিটে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত এই হাসপাতালটিতে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় আগুনের ধোঁয়া গোটা ভবনে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনরা আতঙ্কে ছুটাছুটি শুরু করেন। অনেকে নিচে নেমে আসেন এবং অনেকে ভবনের উপরের দিকে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এবং আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

আরও পড়ুনঃ  একবার জ্বালানিতেই চলবে ১৮ মাস, ৬০ বছর মিলবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST