PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ময়মনসিংহের ভালুকায় বাসে, ফুলবাড়িয়ায় ইউপি কার্যালয়ে আগুন

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ১৯, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
| 17
Link Copied!

নিজস্ব প্রতিবেদনঃ

ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে এবং ফুলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে পৃথক এ দুই ঘটনায় বাসের আসন ও ইউপি কার্যালয়ের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ঘটনাগুলোর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় স্কয়ার ফ্যাশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে আগুন লাগে। এ সময় বাসের এক কর্মী ভেতরে ঘুমিয়ে ছিলেন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বাসের বসার আসন, বর্ণাট সিট ও জানালার কাচ পুড়ে ও ভেঙে যায়। তবে ইঞ্জিন অক্ষত রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের হিসাবে, এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাসটির মালিক মো. শফিকুল ইসলাম। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার মৃত শরাফত আলীর ছেলে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন দাবি করেছেন বাসমালিক শফিকুল ইসলাম। তার দাবি, আগুনে পুরো বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন তিনি। গাড়ির কাজ করানোসহ বর্তমানে তাঁর প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে।

অন্যদিকে, ভোর ৫টার দিকে ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে চেয়ারম্যানের কক্ষে আগুন দেয়। এতে কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

আরও পড়ুনঃ  থানায় তদবির করতে গিয়ে গ্রেফতার বিএনপি নেতা

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পেট্রোলজাতীয় কিছু দিয়ে চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়েছে। এতে কিছু আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST