PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

অপহরণের অভিযোগের মাত্র দুই ঘণ্টার মধ্যে এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, গ্রেফতার একজন।

দৈনিক গণআওয়াজ
জুন ১১, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
| 105
Link Copied!

মো. আরফান আলী :

ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পকম্বা এলাকার এক এসএসসি পরীক্ষার্থী (১৬) অপহরণের অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, ১০ জুন বুধবার দিবাগত রাতে অভিযোগ পাওয়ার মাত্রই রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন থানার উপ-পরিদর্শক (এসআই) রহমাতুল্লাহ রনি, এসআই রতন, এএসআই মাহবুব মোরশেদ, এএসআই সজীবসহ পুলিশের একটি চৌকষ বিশেষ টিম।

অভিযান চালিয়ে পীরগঞ্জ এলাকা থেকে ওই পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলার সিন্দাগড় গ্রামের মৃত বীরেন চন্দ্র রায়ের ছেলে শচীন চন্দ্র রায় (১৯)-কে গ্রেফতার করা হয়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী বলেন: অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। দ্রুত সময়ের মধ্যে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নারী ও শিশুদের নিরাপত্তায় রাণীশংকৈল থানা পুলিশের এমন দ্রুত পদক্ষেপ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST