PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী শরীফ মেডিকেলে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান 

দৈনিক গণআওয়াজ
জুন ৯, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ
| 90
Link Copied!

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার শরীফ মেডিকেল হাসপাতালে নানা অসঙ্গতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে গাজীপুর জেলা প্রশাসন।মঙ্গলবার ৯ জুন সকালে গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

​অভিযান শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​

গোয়েন্দা সংস্থা (এনএসআই) সূত্রে জানা যায়, কোনাবাড়ী শরীফ মেডিকেল হাসপাতালে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের অসঙ্গতি ও অনিয়ম চলছে এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসরিফুল ইসলাম। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জেলা এনএসআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

​অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসরিফুল ইসলাম জানান,আমরা জেলা এনএসআইয়ের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোনাবাড়ীর শরীফ মেডিকেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছি। হাসপাতালটিতে বেশ কিছু অসঙ্গতি ও অনিয়ম পরিলক্ষিত হওয়ায় আইন অনুযায়ী কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​

আরও পড়ুনঃ  ভোলার দুই হাসপাতালে উন্নয়নে প্রায় ৮ কোটি ৬২ লাখ টাকার প্রস্তাব
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST