PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া কাহালুতে ৭৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার 

দৈনিক গণআওয়াজ
জুন ৮, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
| 67
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার:

 

বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

‎সোমবার (৮ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া ‘খ’ সার্কেলের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় কাজীপাড়া গ্রামের মৃত মমতাজ প্রামানিকের ছেলে বজলু প্রামানিক (৪৮) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

‎অভিযানকালে গ্রেফতারকৃত বজলু প্রামানিকের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৭৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিষিদ্ধ হওয়ায় এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে কাহালু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST