PriyoKhobor-PNG
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার গাবতলীতে সিএনজির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, চালক আহত

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৫, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
| 27
Link Copied!

 এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার গাবতলী উপজেলায় সবুজ রঙের একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অপর একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশার চালক মো. হারুনুর রশিদ আহত হয়েছেন। পরে তাঁকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার চন্দনবাইশা সড়কের লাঠিগঞ্জ এলাকায় একটি তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।‎আহত মো. হারুনুর রশিদ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের শ্মশানকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের রেজাউল করিমের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে লাঠিগঞ্জ এলাকায় তেলের পাম্পের সামনে একটি সবুজ সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার চালক হারুনুর রশিদ আহত হন। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
‎

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজারহাট উপজেলা ছাত্রদল কলম-স্কেল-পানি- সেলাইনসহ অভিভাবকদের পাশে ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST