PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া আদমদীঘিতে চোলাইমদ ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৫, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
| 12
Link Copied!
‎ এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ লিটার চোলাইমদ ও ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।‎অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৪ লিটার চোলাইমদ ও ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।‎গ্রেপ্তারকৃতরা হলেন— আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামের মো. মাসুম শেখ (২৫), ছোট আখিড়া গ্রামের মো. শান্ত (২৬) এবং ইসবপুর গ্রামের শ্রী শুভ পাহান (২২) ও অঞ্জনা পাহান (৩২)।
‎অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাজা ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালত তাঁদের মধ্যে একজনকে ছয় মাসের, একজনকে তিন মাসের এবং অপর দুজনকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি দুজনকে পাঁচ হাজার টাকা করে এবং বাকি দুজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
আরও পড়ুনঃ  বেলাবোতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST