PriyoKhobor-PNG
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা : সন্ত্রাসী হামলায় আহত ১২, নিহত ১

দৈনিক গণআওয়াজ
মে ২৬, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
| 32
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জে ডি উজ্জ্বল

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। রোববার দিবাগত গভীর রাতে সংঘটিত এ হামলায় একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে র‍্যাব ও পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় কয়েকজন রয়েছেন বলে সূত্র জানিয়েছে।

 

জানা যায়, রাত প্রায় ১টার দিকে সদ্য স্থাপিত র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এ সময় ক্যাম্পের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। হামলার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

ঘটনার পর র‍্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান শুরু করে। রাত ৩টার দিকে শুরু হওয়া অভিযানে জঙ্গল সলিমপুরের বিভিন্ন প্রবেশপথ ঘিরে ফেলা হয়। এ সময় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ঠেকাতে এলাকার কয়েকটি সড়ক কেটে ফেলা হয় এবং গুরুত্বপূর্ণ কালভার্ট ভেঙে দেওয়া হয়। এতে অভিযান পরিচালনায় কিছুটা বিঘ্ন ঘটে।

 

র‍্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় জঙ্গল সলিমপুরের কুখ্যাত ইয়াসিন বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং অভিযান এখনও অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকা সন্ত্রাস, মাদক ও অবৈধ দখলদারিত্বের কারণে আলোচিত। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করলেও এলাকাটি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে স্থানীয়দের অভিযোগ।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে পিতার লিখে দেয়া জমি ফেরৎ না দিলে বোনদের জমির ধান কাটতেনা দেওয়ার অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST