PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের মেয়েদের ইতিহাস, এখন লক্ষ্য শিরোপা।

দৈনিক গণআওয়াজ
জুন ৭, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
| 57
Link Copied!

নান্দাইল প্রতিনিধিঃ এ, কে, রমিজ উদ্দিন আহম্মেদ।

জাতীয় পর্যায়ের প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত সাফল্য দেখিয়ে ফাইনালে উঠেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল।

রোববার (৭ জুন) অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় ঢাকা জেলার ধামরাই উপজেলার নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে নান্দাইলের ক্ষুদে ফুটবলাররা ফাইনালের টিকিট নিশ্চিত করে।

এই অসাধারণ সাফল্যে ক্ষুদে ফুটবল দলের ঐতিহাসিক অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নান্দাইল উপজেলা নারী ফুটবল একাডেমির পরিচালক ও দলের কোচ শিক্ষক মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল। তাঁর নিবিড় প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনায় ক্ষুদে ফুটবলাররা আজ জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে।

এক অভিনন্দন বার্তায় ইয়াসের খান চৌধুরী বলেন, “মাঠে আমাদের দল যে অসাধারণ নৈপুণ্য ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই অর্জন শুধু দলের নয়, পুরো নান্দাইলবাসীর গর্ব। আমি দলের সকল খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, বিজয়ের এই ধারা অব্যাহত রেখে আমাদের মেয়েরা আরও বড় সাফল্য অর্জন করবে। আমরা বিশ্বাস করি, ফাইনালেও তারা নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখবে।”

এদিকে দলের ফাইনালে ওঠার খবরে নান্দাইলজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে। ক্রীড়াপ্রেমী মানুষ, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রত্যাশা—ফাইনালেও জয় তুলে নিয়ে জাতীয় চ্যাম্পিয়নের মুকুট পরবে আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোনার মেয়েরা।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের আগেই বড় ধাক্কা নেদারল্যান্ডস শিবিরে! 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST