PriyoKhobor-PNG
শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের মহামিলনমেলা সফল করতে প্রস্তুতি সভা

দৈনিক গণআওয়াজ
জুন ৭, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ণ
| 57
Link Copied!

মোঃ শহীদুল ইসলাম

বিশেষ প্রতিবেদক:

চট্টগ্রাম: আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের মহামিলনমেলাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রায় দুই হাজারেরও অধিক বন্ধু ও সহপাঠীর অংশগ্রহণে আয়োজিত হতে যাওয়া এ মিলনমেলাকে স্মরণীয় ও সফল করে তুলতে শনিবার দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে (কাচ্চি ডাইন) আয়োজক নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় আসন্ন মহামিলনমেলার সার্বিক আয়োজন, অতিথি ব্যবস্থাপনা, নিবন্ধন কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারক প্রকাশ, নিরাপত্তা, যোগাযোগ ও অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী নেতৃবৃন্দ মিলনমেলাকে এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর এক ছাদের নিচে হাজারো সহপাঠীর মিলন ঘটাতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

এদিকে সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল আলীম এবং সহ-সভাপতি কামরুন নাহারের জন্মদিন উদযাপন করা হয়। কেক কেটে তাঁদের শুভ জন্মদিন পালন করা হলে উপস্থিত বন্ধু ও সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্ধুপ্রিয় ক্রিয়েটর ও সমন্বয়ক মোঃ আনিসুল চৌধুরী। তিনি বলেন, এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের বন্ধুদের এই মহামিলনমেলা শুধু পুনর্মিলনী নয়, বরং বন্ধুত্ব, স্মৃতি ও সামাজিক বন্ধনের এক মহোৎসবে পরিণত হবে। এজন্য সকলের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন তিনি।

 

আয়োজকরা জানান, আগামী ১৮ ডিসেম্বরের মহামিলনমেলাকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন উপ-কমিটি কাজ শুরু করেছে এবং নিবন্ধন কার্যক্রমও চলমান রয়েছে। তারা আশা প্রকাশ করেন, দুই হাজারেরও বেশি বন্ধু ও তাঁদের পরিবারবর্গের অংশগ্রহণে এ আয়োজন চট্টগ্রামের অন্যতম বৃহৎ ব্যাচভিত্তিক পুনর্মিলনী হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

আরও পড়ুনঃ  পৌনে চার মাস পর ঢাবিতে ক্লাস শুরু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST