PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জিয়াউর রহমান জিয়াসহ মতলবের ৪ নেতার কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় আনন্দ মিছিল

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ
| 36
Link Copied!

সফিকুল ইসলাম রানা।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মতলবের কৃতি সন্তান জিয়াউর রহমান জিয়া ১ম সহ-সভাপতি, আশরাফুর রহমান বাবু যুগ্ম সাধারণ সম্পাদক, নাসির উদ্দীন শাওন সহ-সাংগঠনিক সম্পাদক এবং মেজবাহ উদ্দিন মেজু সহ-ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার ছেংগারচর বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরুজ প্লাজা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

সমাবেশে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ সোহেল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, মোঃ মুরাদ, পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান এবং সদস্য সচিব ফরহাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মামুন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব, পৌর যুবদল নেতা পলাশ সরকার, গজরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, যুবদল নেতা খাইরুল বাসার, আমান উল্ল্যা, বাদল শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সময় বক্তারা বলেন, জিয়াউর রহমান জিয়া দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নেতৃত্বগুণের কারণে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর যথাযথ মূল্যায়ন করেছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ১ম সহ-সভাপতি হিসেবে তাঁর নির্বাচিত হওয়া শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র মতলববাসীর জন্য গর্বের বিষয়। একই সঙ্গে আশরাফুর রহমান বাবু, নাসির উদ্দীন শাওন ও মেজবাহ উদ্দিন মেজুর কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি মতলবের রাজনৈতিক অঙ্গনের জন্য একটি বড় অর্জন। তাদের নেতৃত্ব, অভিজ্ঞতা ও সাংগঠনিক প্রজ্ঞা জাতীয়তাবাদী যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। কেন্দ্রীয় নেতৃত্বে মতলবের চার নেতার স্থান পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি নবনির্বাচিত নেতাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং কেন্দ্রীয় যুবদলের ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়াসহ মতলবের নবনির্বাচিত চার নেতার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম রাজারহাটে বোরো ধান কাটা মাড়াই শুরু উৎপাদন খরচ না ওঠার শঙ্কা চাষীরা 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST