PriyoKhobor-PNG
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রাম চিলমারীতে ২ বছরের শিশুকে অপহরণের পর হত্যা: এলাকাজুড়ে শোক ও ক্ষোভ

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৮, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
| 11
Link Copied!

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় ২ বছরের এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। নিহত শিশুটির নাম মোছা: আয়শা খাতুন। সে উপজেলার মাচাবান্দা সাহপাড়া গ্রামের বাসিন্দা মো: আলমগীর হোসেন ও মোছা: রাশেদা বেগমের কন্যা।

জানা যায়, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় আয়শা। পরিবারের সদস্যরা প্রথমে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে না পেয়ে এলাকায় মাইকিংসহ বিভিন্ন স্থানে খোঁজ চালানো হয়। দীর্ঘ সময় পার হলেও শিশুটির কোনো সন্ধান না মেলায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

অবশেষে রাতে তার নিজবাড়ির পেছনে বাঁশঝাড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে দেখেন, শিশুটির চোখ উপড়ে ফেলা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে যা ঘটনাটিকে আরও নৃশংস ও হৃদয়বিদারক করে তুলেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরে ওই রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে, এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শিশু নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন সচেতন মহল।

আরও পড়ুনঃ  বগুড়ার চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকা থেকে ৩ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST