PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছার লস্কর গ্রামের সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য আটক  ‎

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
| 148
Link Copied!

এফ,এম,এ রাজ্জাক,

সাতক্ষীরার তালায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।

‎গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তালা থানা পুলিশ উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

‎গ্রেফতারকৃতরা হলেন-খুলনার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের তুষার কান্তি সরকার (৩৫), সুশান্ত সরকার (৪৪), বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের যাদব সরকার (৪২) এবং তালার কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডল (৬০)।

 

‎গ্রেপ্তারকৃতদের মধ্যে সুশান্ত সরকার পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বলে জানানো হয়েছে।

‎তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সীমানা উপজেলার খেশরার কলাগাছিতে সীমানা পিলার কেনা-বেচা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎তিনি আরোও জানান, ভোলানাথের বসতবাড়ির পাশের একটি মাটির ঘরে গর্ত করে ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা পিলারটি লুকিয়ে রাখা হয়েছিল। চক্রের ‘বিশেষজ্ঞ’ সদস্যরা পিলারটি পরীক্ষা করার জন্য মাটি খুঁড়ে বের করার সময় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় পিলারের পাশাপাশি একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

‎পুলিশ জানায়, গ্রেফতার হওয়া যাদব সরকার দাবি করেছেন, বটিয়াঘাটার পোদলা গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি তাকে পিলারটি পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন।

‎এদিকে সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ধুনটে দিনমজুর পরিবারের ওপর হামলা ও মারধর, থানায় অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST