PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে দিনমজুর পরিবারের ওপর হামলা ও মারধর, থানায় অভিযোগ

দৈনিক গণআওয়াজ
মে ১২, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
| 101
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ছোট চাপড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে এক দিনমজুর পরিবারের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মে ২০২৬ তারিখে ছোট চাপড়া গ্রামে কামাল উদ্দিন (৩৫) ও তার স্ত্রী ববিতা খাতুনের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তারা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত ববিতা খাতুন বাদী হয়ে ধুনট থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন একই এলাকার রেজাউল করিম (৩০), দুদু প্রামানিক (৬৫), ফুয়ারা খাতুন (৩৫), হেলেনা খাতুন (৩৫) ও রনি খাতুন (৩০)।

অভিযোগে বলা হয়, উল্লেখিত ব্যক্তিরা বাঁশের লাঠি, লোহার রড ও কাঠের বাটাম নিয়ে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং এলোপাতাড়ি মারধর করে। এতে ববিতা খাতুন গুরুতর আহত হন। তার চিৎকারে স্বামী কামাল উদ্দিন এগিয়ে এলে তাকে মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়, এতে তিনি রক্তাক্ত জখম হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় নিরব (১৮) ও আকলিমা খাতুন (২০) ঘটনাটি প্রত্যক্ষ করেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ মো. আতিকুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST