PriyoKhobor-PNG
শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

দৈনিক গণআওয়াজ
জুন ৫, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
| 88
Link Copied!

রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার গুলশান-২ এর দু’টি স্পা সেন্টারে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কায়কোবাদ সরকার (২৫), মোর্শেদ আলম (৩৩), রমজান ভুইয়া (৪৫), মেহেদী হাসান (২৭), মাহফুজ কামাল স্বাধীন (৩২), মনিরুল ইসলাম মুন্না (২৬), তারভীর আলম (২২), মো. হাসান (৩৭), মো. মোস্তফা (৬০), বাবুল হোসেন (৩৮), পরিতোষ শীল (৩৭), মো. শোহান (২৫), রফিকুল ইসলাম রানা (৩৭), জহিরুল ইসলাম (৩৬), খাদিজা ইসলাম শান্তা (২৫), ফাহিমা সুলতানা (২৫) ও রত্না আক্তার (২৩)।

এ ছাড়াও রয়েছেন- মো. আরিফুল ইসলাম (৪৩), মাহিমা আক্তার (২৪), রোকসানা আক্তার (৩২), মায়া আক্তার (২৪), ফারজানা আমিন (২৬), ফারিয়া ইসলাম (২৪), রুবিনা আক্তার (১৯), ইসরাত জাহান জয়া (২২), তাহিয়া ইসলাম (২৩), ময়না (২১) ও মাহমুদা আক্তার (৪২)।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন স্পা সেন্টারে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড ছাড়াও দেহব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগে বৃহস্পতিবার গুলশান-২ এর দু’টি স্পা সেন্টারে অভিযান চালানো হয়। ওই অভিযানে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST