PriyoKhobor-PNG
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

দৈনিক গণআওয়াজ
জুন ৫, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
| 65
Link Copied!

সাংবাদিক মো: মফিদুল ইসলাম সরকার:

উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিক মিয়া পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ সাগর-রুনি হল (ভিআইপি)-এ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানিক মিয়া পরিষদের সভাপতি এ. এ. খলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান আলোচক ছিলেন গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সোহেল, দেশীয় সাংস্কৃতিক পরিষদের সভাপতি এ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর, জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশা উদ্দিন মিন্টু ।

আলোচনা সভায় বক্তারা বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন উপমহাদেশের সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি কেবল একজন সম্পাদকই ছিলেন না, বরং গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও কর্মময় জীবন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রায় মানিক মিয়ার অবদান চিরস্মরণীয়। তাঁর আদর্শ অনুসরণ করে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে।

সভা শেষে তফাজ্জল হোসেন মানিক মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় আরোও বক্তব্য রাখেন এডভোকেট এম আর পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্ট, জনতা সাংস্কৃতিক পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মো: আলমগীর হোসেন জনতা সাংস্কৃতিক পরিষদের প্রচার সম্পাদক জুবায়েত হোসেন ও সদস্য মোঃ হাসান প্রমুখ।

আরও পড়ুনঃ  নামাজে সাহু সিজদার পর ভুল হলে যা করবেন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST