PriyoKhobor-PNG
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুন ৫, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
| 83
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার:

বগুড়ার শাজাহানপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি কিশোর মো. আরিফ (১৬)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গত বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) রাতে উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

‎র‌্যাব-১২ সূত্রে জানা যায়, মামলার এজাহার অনুযায়ী গত ২০ মে রাত আনুমানিক ৯টার দিকে ১৪ বছর বয়সী এক কিশোরী তার মাকে খুঁজতে বাড়ির বাইরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্ত কিশোর তাকে জোরপূর্বক একটি ঘরের ভেতরে নিয়ে যায়। এ সময় ভিকটিম চিৎকার করলে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

‎পরবর্তীতে ভিকটিমের নানী ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে তারা ভিকটিমের চিৎকার শুনে অভিযুক্তের বাড়ির একটি ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তকেও ঘটনাস্থলের কাছাকাছি দেখতে পান বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

 

‎ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিল।

 

‎র‌্যাব জানায়, পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত কিশোর উপজেলার আগড়া এলাকায় অবস্থান করছে। পরে বৃহস্পতিবার রাতে র‌্যাব-১২-এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

‎গ্রেফতারকৃত কিশোর শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে শাজাহানপুর থানার এফআইআর নং-২৩, তারিখ ২২ মে ২০২৬ এবং জিআর নং-১৪৩, তারিখ ২২ মে ২০২৬ মূলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রয়েছে।

 

‎গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

আরও পড়ুনঃ  পোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটক।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST