PriyoKhobor-PNG
বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গিয়াসনগরে জাতীয় শ্রমিক দলের সভাপতির কন্যার বিয়ে সম্পন্ন।

দৈনিক গণআওয়াজ
জুন ৪, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
| 64
Link Copied!

 

সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদ

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গিয়াসনগর এলাকায় জাতীয় শ্রমিক দলের সভাপতি জনাব মসাহিদ সাহেবের কন্যার বিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

স্থানীয়ভাবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ে উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল। আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

যৌতুক সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে উপস্থিত স্বজন ও স্থানীয় ব্যক্তিরা জানান, এ বিয়েতে কোনো ধরনের যৌতুক লেনদেন করা হয়নি। কনের পরিবার সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় আদর্শ বজায় রেখে কন্যাকে পাত্রের কাছে তুলে দিয়েছে বলে তারা উল্লেখ করেন।

স্থানীয়ভাবে ‘মরিলের বাড়ি’ নামে পরিচিত স্থানে অনুষ্ঠিত এ বিয়ে সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কাজীর সঙ্গে কথা হলে তিনি জানান, কনে আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক এবং বিয়ের সকল আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে। কাবিননামা, নিবন্ধনসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সরকারি বিধি-বিধান অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

কাজী আরও জানান, বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি যথাযথভাবে গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতির অভিযোগ পাওয়া যায়নি। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের মতে, পারিবারিক ও সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে অনুষ্ঠিত এ বিয়ে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের শেষে এলাকার আলিম-ওলামাগণ নবদম্পতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। উপস্থিত অতিথিরাও নবদম্পতির উজ্জ্বল ও সুখী ভবিষ্যৎ কামনা করেন।

আরও পড়ুনঃ  এমপি সিরাজের দিকনির্দেশনায় ওসি আতিকুলের নেতৃত্বে সক্রিয় পুলিশ, ফিরছে জননিরাপত্তা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST