PriyoKhobor-PNG
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রাম রাজারহাটে হরিজন-রবিদাস সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের বস্ত্র উপহার 

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২০, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
| 30
Link Copied!

 

রতন রায়:কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। উপজেলার সাতটি ইউনিয়নের মোট ১২৯টি পূজামণ্ডপে আনন্দঘন পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রাজারহাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরে মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। কাঁসর-ঘণ্টা, ধূপ ও বেলপাতার মিলিত আবাহনে প্রতিটি পূজামণ্ডপে উৎসবের আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়।

 

সন্ধ্যারতির নিবিড় মুহূর্তে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নিপীড়িত হরিজন সম্প্রদায়ের মানুষের সঙ্গে তিনি একান্তে কথা বলেন।

 

রাজারহাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক, রাজারহাট প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট কথাসাহিত্যিক সরকার অরুণ যদু।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম জেলা বিএনপির মহিলা দলের সভাপতি মিলি কায়কোবাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী, যুব দলের আহ্বায়ক আব্দুস কুদ্দুস, রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদ, রাজারহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার, সদস্য সচিব সুজন কুমার রায়, সুমন রায়, রতন মহন্ত, ডন রায় ও তপন রায়।

 

অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্দিরের সকল সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, আনসার বাহিনীর কর্মকর্তা, বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হরিজন সম্প্রদায়ের মুখপাত্র রানা হরিদাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দীর্ঘ ১৫ বছর শিকল বন্দি জীবন, মানষিক প্রতিবন্ধী মিতুকে নিয়ে অসহায় পরিবার!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST