PriyoKhobor-PNG
সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বোয়ালমারীতে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার

দৈনিক গণআওয়াজ
জুন ৩, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
| 120
Link Copied!

মুশফিকুর রহমান, ফরিদপুর (বোয়ালমারী) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর তৌহিদ মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৩ জুন) সকালে উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া (দক্ষিণ) এলাকার দীঘিরপাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত তৌহিদ ওই এলাকার কাইয়ুম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তৌহিদ। আজ বুধবার সকালে দীঘিরপাড় এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বিপুল টাকা আত্মসাৎ: ম্যানেজার মাসুম বিল্লাহ পলাতক,গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোভ।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST