PriyoKhobor-PNG
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গাইবান্ধার পলাশবাড়ীতে এক মাদক কারবারিসহ দুই জন গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
জুন ১, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
| 83
Link Copied!

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি

পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখা গাইবান্ধার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাইবান্ধার পলাশবাড়ী থানা এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে ২০২৬ রাত ১১টা ২৫ মিনিটে পলাশবাড়ী থানাধীন ৬ নং বেতকাপা ইউপির ৩ নং ওয়ার্ডের রায়তি নড়াইল গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে রায়তি নড়াইল গ্রামের মৃত শমছেল আকন্দের ছেলে মোঃ আমিন আকন্দ ৫০ এর বসতবাড়ির আঙ্গিনা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে নীল রঙের একটি জিপারে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোঃ আমিন আকন্দের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা নং ০১, তারিখ ০১/০৬/২০২৬ রুজু করা হয়েছে।

একই সময় একই স্থান থেকে মৃত জহুরুলের ছেলে মোঃ আতিকুর রহমান ২০ কে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তার বিরুদ্ধে পলাশবাড়ী থানার নন-এফআইআর প্রসিকিউশন নং ৩৫, তারিখ ০১/০৬/২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পলাশবাড়ী থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  আখাউড়া মনিয়ন্দ ইউপির মেম্বার রফিকুল ইসলাম সবুজ, যুবলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST