PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত 

দৈনিক গণআওয়াজ
মে ৩১, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
| 101
Link Copied!

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা খুলনা।।

  1. পাইকগাছায় ” ফ্রেসার্স রিসিপশন ট্যালেন্ট হান্ট এন্ড ক্যারিয়ার সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শনিবার বিকালে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে গুরুত্বপূর্ণ এ সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি জান্নাতুল ফেরদৌস তিশা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর আল মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে শিক্ষার্থীদের শিক্ষা ও চাকুরী সংক্রান্ত ক্যারিয়ারের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সচিব তৌহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের প্রভোস্ট রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. স ম আলী রেজা, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ও সংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান প্রফেসর আব্দুল গফুর পাজী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও ঢাকাস্থ পাইকগাছা সমিতির সভাপতি একেএম সাঈদ হোসেন, ইসলামি ব্যাংক বাংলাদেশ এর ইভিপি মোঃ মাজনুজ্জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার মিনহাজুল ইসলাম অর্ণব, গোপালগঞ্জের সিভিল জজ সুজাতা আমিন বনানী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, প্রাক্তন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ডাঃ ফারজানা ইয়াসমিন লিসা, জাপান প্রবাসী শামীম আহসান, সহকারী অধ্যাপক আবু সাবাহ, প্রভাষক লুৎফা ইসলাম, আবু রাসেল কাগজী, ঢাকাস্থ পাইকগাছা সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও জাপানের এনআইসিসিএ আসিফ ইকরাম সবুজ । বক্তব্য রাখেন শিক্ষার্থী আয়েশা রহমান শশী ও তালহা। সেমিনারে নবম শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মেধা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। সেমিনারে সার্বিক সহযোগিতা করেন ছাত্র কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  বগুড়ায় তানজিলা হত্যার বিচারের দাবিতে আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন                                                    
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST