
শাহীন সোহেল চৌগাছা প্রতিনিধি//
যশোরের চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে “Startup Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এটুআই (a2i) প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তাশক্তি, সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাব বিকাশ করা।
সকাল ১০ টায় চৌগাছা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১২ জুন (শুক্রবার) সকালে স্টার্টআপ বিজ্ঞান ভিত্তিক প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন ও উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রদর্শনী ঘুরে দেখেন অনুষ্ঠানে প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসন-১৪ এর মাননীয় জাতীয় সংসদ সদস্য মোছাঃ সাবিরা সুলতানা মুন্নী।
দুপুর ১২:৩০ মিনিটে চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে startup science innovation showcasing program এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ৮৬ যশোর ২ চৌগাছা ঝিকরগাছা আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব জি এম এ মুনিব, আরো উপস্থিত ছিলেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, পিপিএম, চৌগাছা। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী দাফাদার, চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং উদীয়মান তরুণ নেতা আপিল উদ্দিন। উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র জনাব মাষ্টার কামাল আহমেদ,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. ফজলুর রশিদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব নাসরিন সুলতানা।
এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের খুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর চিন্তা ও নতুন নতুন ইনোভেশন আইডিয়া উপস্থাপন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দক্ষ উদ্যোক্তা ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।


