PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার শেরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান তছির উদ্দিন সরকারের ইন্তেকাল

দৈনিক গণআওয়াজ
মে ২৯, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
| 70
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ তছির উদ্দিন সরকার (৭০) শুক্রবার (২৯ মে ২০২৬) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলার আমিনপুর গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ আসর আমিনপুর গ্রামে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎তাঁর মৃত্যুতে দক্ষিণ শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

‎শোকবার্তায় তিনি বলেন, “আলহাজ তছির উদ্দিন সরকার ছিলেন একজন সৎ, মানবিক ও জনবান্ধব ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে শেরপুরবাসী একজন অভিজ্ঞ সমাজসেবককে হারালো।”

আরও পড়ুনঃ  সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কাঠগড়ায় ইউপি সদস্য
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST