PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জয়পুরহাটে ২৭ গরু কোরবানি দিলেন সাবেক ছাত্রদল নেতা

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
মে ২৯, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
| 135
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে একসঙ্গে ২৭টি গরু কোরবানি দিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল। শুক্রবার (২৯ মে) সকালে পৌর কমিউনিটি সেন্টারে গরুগুলো কোরবানি দেওয়া হয়।

পরে দুপুর ২টার দিকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রায় ৩ হাজার ২০০ অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে মাংস বিতরণ করেন শামীম হোসেন।

এ সময় তার সঙ্গে পাঁচবিবি উপজেলা যুবদলের কয়েকজন সাবেক নেতাও উপস্থিত ছিলেন। এদিকে একসঙ্গে এতগুলো গরু কোরবানি দেওয়ার ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শামীম হোসেন মন্ডল বলেন, ‘আমি পৌরবাসীর সেবার লক্ষ্যে কাজ করছি।গত বছরও কোরবানির ঈদে ১৭টি গরু কোরবানি দিয়েছিলাম।’তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পৌরসভার মেয়র পদে নির্বাচনের লক্ষ্যে পৌরবাসীর সেবা করার জন্য কাজ করে যাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, ‘শামীম হোসেনকে দল থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বর্জ্যবাহী ট্রাক চাপায় ছাত্রদল-যুবদল ২ নেতা নিহত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST