PriyoKhobor-PNG
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৮, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ
| 18
Link Copied!

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দলের কঠিন সময়, রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও রাজপথে সক্রিয় থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার দাবি রয়েছে বীরগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আক্কাস আলীর। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ত্যাগ, সাহস ও দলের প্রতি আনুগত্যকে নিজের রাজনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরছেন তিনি।দলের দুঃসময়ে রাজপথের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের কাছে তিনি পরিচিত মুখ। রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে প্রতিকূল পরিস্থিতিতেও মাঠে থাকার অভিজ্ঞতাকে সামনে রেখে এবার আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে মাঠে সক্রিয় রয়েছেন তিনি।রাজনীতির পাশাপাশি জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন আক্কাস আলী। তিনি বীরগঞ্জ উপজেলা রিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং বীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।আক্কাস আলীর সমর্থকদের ভাষ্য, দলের সুসময়ে নয়, বরং দুঃসময়ে যারা সংগঠনের পাশে থেকে রাজপথে সক্রিয় ছিলেন, তাদের রাজনৈতিক ত্যাগ ও ভূমিকা মূল্যায়নের সময় এসেছে। তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে যোগাযোগকে কাজে লাগিয়ে আক্কাস আলী বীরগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখতে আগ্রহী।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আক্কাস আলী বলেন, “দলের কঠিন সময়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম। মানুষের সুখ-দুঃখেও পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব বীরগঞ্জ গড়ে তুলতে কাজ করতে চাই।”তিনি আসন্ন নির্বাচনে বীরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৪
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST