PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঈদের দিনে মাংস কাটার ভিডিওতে ভাইরাল অপু বিশ্বাস

অনলাইন ডেক্সঃ
মে ২৮, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
| 220
Link Copied!

পবিত্র ঈদুল আজহার দিনটিতে তারকাদের অনেকেই সময় কাটান পরিবার ও স্বজনদের সঙ্গে। কেউ ছবি পোস্ট করেন, কেউ আবার ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ঈদ উদযাপনের মুহূর্ত। তবে এবার ভিন্ন এক রূপে সামাজিক মাধ্যমে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ঈদের দিন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অপুর একটি ভিডিও। সেখানে দেখা যায়, বাড়ির গ্যারেজ বা খোলা জায়গায় বসে কোরবানির মাংস কাটছেন তিনি। পরনে জমকালো গোলাপি শাড়ি, হাতে গলায় সোনার গয়না সব মিলিয়ে একেবারে ঘরোয়া আয়োজনে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।ভিডিওতে দেখা যায়, প্লাস্টিকের ছোট একটি টুলে বসে সামনে রাখা কাঠের গুঁড়ির ওপর দক্ষ হাতে বড় ছুরি দিয়ে মাংস কাটছেন অপু। ভিডিওতে দেখা যায়, প্লাস্টিকের ছোট একটি টুলে বসে সামনে রাখা কাঠের গুঁড়ির ওপর দক্ষ হাতে বড় ছুরি দিয়ে মাংস কাটছেন অপু।

ভিডিওতে দেখা যায়, প্লাস্টিকের ছোট একটি টুলে বসে সামনে রাখা কাঠের গুঁড়ির ওপর দক্ষ হাতে বড় ছুরি দিয়ে মাংস কাটছেন অপু। চারপাশে রাখা কোরবানির মাংস, আর ব্যস্ততার মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে তাকে।তার এই ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকে বলছেন, তারকাখ্যাতির বাইরে একেবারে সাধারণ বাঙালি নারীর মতো ঈদের কাজ করতে দেখা গেছে অপুকে। আবার কেউ কেউ প্রশংসা করেছেন তার স্বাভাবিক ও সহজ উপস্থিতির।ঈদুল আজহায় তারকাদের ঘরোয়া মুহূর্ত বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার সেই তালিকায় নতুন করে আলোচনায় এলেন অপু বিশ্বাস।

আরও পড়ুনঃ  বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST