PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঈদুল আজহা উপলক্ষে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানালেন এমপি সাঈদ আল নোমান

দৈনিক গণআওয়াজ
মে ২৭, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ
| 47
Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল গণমাধ্যমকর্মী, সম্পাদক, সাংবাদিক এবং সংবাদপত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য সাঈদ আল নোমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই মহান উৎসব সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, দেশের গণমাধ্যমকর্মীরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

এসময় তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক আনন্দ ও কল্যাণ এই প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  লোহাগাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মহাযোগী আধ্যাত্মিক উৎসব
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST