PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনট উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

দৈনিক গণআওয়াজ
মে ২৬, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
| 85
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়া ধুনট উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বগুড়ার ধুনট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.)-এর মহান কোরবানির আদর্শ মানবজাতিকে আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণে উদ্বুদ্ধ করে।

তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়িত হলে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সুদৃঢ় হবে। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও হতদরিদ্র মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।

ইউএনও বলেন, “পবিত্র ঈদুল আযহার খুশির দিনে আমরা যেন সকল হিংসা-বিদ্বেষ, বিভেদ ও হানাহানি ভুলে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে একযোগে কাজ করি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।”

তিনি ধুনট উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

আরও পড়ুনঃ  ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST