PriyoKhobor-PNG
রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আদর্শ লাইব্রেরির উদ্যোগে দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দৈনিক গণআওয়াজ
মে ২৭, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
| 49
Link Copied!

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা খুলনা।।

পাইকগাছার ঐতিহ্যবাহী আদর্শ লাইব্রেরির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ মে বুধবার প্রতিষ্ঠানের উপজেলার হরিদাসকাটীস্থ নিজস্ব কার্যালয়ে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন লাইব্রেরি কর্তৃপক্ষ।

লাইব্রেরির সভাপতি আলহাজ্ব হাসানুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরির উপদেষ্টা জি এম আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও মুফতি আব্দুল হান্নান, আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ আঃ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি ইকবল হোসেন বাবুল, হাবিবুল্লাহ গাজী,আল মামুন, আলমগীর হোসাইন, এনামুল আহমেদ, বাকি বিল্লাহ, হাফেজ আবু সাঈদ, সাইফুল্লাহ ফকির, তৈয়বুর রহমান সহ আদর্শ লাইব্রেরি এন্ড ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। তারা আরও বলেন, আদর্শ লাইব্রেরি শুধু জ্ঞানচর্চা ও শিক্ষা বিস্তারে নয়, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

বক্তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবান ও সচেতন মহলকে গরিব অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আদর্শ লাইব্রেরির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  পাইকগাছায় লবণাক্ত পানি রোধে ইউএনও কার্যালয়ে স্মারকলিপি, মানববন্ধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST